এনসিপিকে কি প্রতিক দিল









প্রতীক হিসেবে শাপলা প্রশ্নে অনড় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছে দলটি। রবিবার (১৯ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের কাছে এমন লিখিত দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে এনসিপিকে কেন শাপলা প্রতীক দেওয়া যাবে না, তার ব্যাখ্যা দিয়েছেন সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। তিনি তার ফেসবুকে লিখেছেন,  সম্প্রতি NCP-এর নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন ‘শাপলা প্রতীক কেন তাদের দেওয়া যাবে না?’ তিনি আইনি ব্যাখ্যা চেয়েছেন। আমি মনে করি, প্রশ্নটা করার অধিকার যেমন তার আছে, তেমনি আইনের ব্যাখ্যাটা পরিষ্কার করে বলা আমাদেরও দায়িত্ব। যদিও আমি আইনের ছাত্রী নই, তবু যেটুকুন বুঝি সেটুকুন জায়গা থেকে বলা।  প্রথমেই স্পষ্ট করা দরকার, ‘শাপলা’ শুধু একটা ফুল না, এটা বাংলাদেশের জাতীয় প্রতীক। সংবিধানের দ্বিতীয় তফসিলে (Second Schedule) স্পষ্টভাবে বর্ণনা আছে, জাতীয় প্রতীকে শাপলা ফুলকে কেন্দ্র করে ধান, পাট ও জ্যোতির্ময় সূর্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ‘শাপলা’ জাতীয় প্রতীকের কেন্দ্রবিন্দু।

Comments

Popular posts from this blog

মাছ ধরার বোট ডাকাতি করতে গিয়ে ধরা

নতুন দলের আত্নপ্রকাস দলের নাম